আমাদের সেবা সমূহ

আমরা বার্ন, রিকনস্ট্রাকটিভ ও কসমেটিক সার্জারির পাশাপাশি বিভিন্ন আঘাত, জন্মগত ত্রুটি এবং সাধারণ সার্জিক্যাল সমস্যার জন্য আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করি।

আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা

হাতের টেনডন বা নার্ভ ইনজুরির সার্জারি।

যে কোন দূর্ঘটনায় সৃষ্ট ক্ষত, দূর্ঘটনা পরবর্তী সময়ে সৃষ্ট বিকলাঙ্গতার চিকিৎসা

হাইপারট্রোফিক স্কার ও কিলোয়েডের আধুনিক চিকিৎসা।

ডায়াবেটিক ফুট ও দীর্ঘমেয়াদী ক্ষতের আধুনিক চিকিৎসা।

বেডসোর (Pressure Sore) বা শয্যা ক্ষতের আধুনিক চিকিৎস

ত্বকের বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার, বা ক্যান্সার
( BCC, SCC, MM ইত্যাদি ) এর চিকিৎসা

বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির সংশোধন, যেমন: ঠোঁট কাটা, তালু কাটা, হাত বা পায়ের অতিরিক্ত আঙুল, জোড়া লাগানো আঙুল ইত্যাদি।

গাইনেকোমাস্টিয়া বা পুরুষদের অতিরিক্ত স্তন বৃদ্ধির দাগহীন সার্জারি।

স্তনের বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার ও ক্যান্সারের সার্জারি।

সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যেকোনো ধরনের সার্জারি।

স্তন ক্যান্সার অপসারণের পর স্তনের পুনর্গঠন।

ঝুলে যাওয়া পেট টানটান করা।

ঝুলে যাওয়া স্তন টানটান করা, ছোট স্তন বড় করা বা বড় স্তন ছোট করা।

প্রেসার সোর বা বেড সোর
( শয্যা ক্ষত) এর আধুনিক চিকিৎসা

পরিচিতি
জীবনী
চেম্বার
গবেষনা ও আর্টিক্যাল

বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন
ডা. মোসাব্বির আহমাদ খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ণ, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এস্থেটিক সার্জন
বিএমডিসি রেজি নংঃ এ-৬০৫২০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

জীবনী

ডা. মোসাব্বির আহমাদ খান ১৯৮৭ সালে গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের দুই সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তাঁর পিতা একজন স্বনামধন্য শিক্ষক, যিনি বর্তমানে অবসর গ্রহণের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর জেলার ঐতিহ্যবাহী রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে, তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৪ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

চাকরি জীবনে তিনি শেরপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে  কাজ করেছেন। ২০২৩ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামের অধীনে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক সার্জারি বিষয়ে উচ্চতর এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৪ সালে সিভিল সার্ভিসে যোগদানের পরপরই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী একজন চিকিৎসক এবং বর্তমানে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।


সেবা সমূহ

ডা. মোসাব্বির আহমাদ খান প্লাস্টিক সার্জারির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা রাখেন। তাঁর বিশেষজ্ঞ সেবার মধ্যে রয়েছে—

✅ আগুনে পোড়া রোগীদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন।
✅ দুর্ঘটনা ও অস্ত্রোপচারের পর সৃষ্ট দাগ ও বিকৃতির চিকিৎসা।
✅ ডায়াবেটিক ফুট ও দীর্ঘমেয়াদী ক্ষতের আধুনিক চিকিৎসা।
✅ বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটির সংশোধন, যেমন: ঠোঁট কাটা, তালু কাটা, হাত বা পায়ের অতিরিক্ত আঙুল, জোড়া লাগানো আঙুল ইত্যাদি।
✅ হাইপার ট্রফি ও কিলোয়েডের আধুনিক চিকিৎসা।
✅ গাইনেকোমাস্টিয়া বা পুরুষদের অতিরিক্ত স্তন বৃদ্ধির দাগহীন সার্জারি।
✅ বেডসোর (Pressure Sore) বা শয্যা ক্ষতের আধুনিক চিকিৎসা।
✅ ত্বকের সিস্ট, টিউমার ও ক্যান্সার (BCC, SCC, MM ইত্যাদি) অপসারণ।
✅ স্তনের বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার ও ক্যান্সারের সার্জারি।
✅ হাতের টেনডন বা নার্ভ ইনজুরির সার্জারি।
✅ স্তন ক্যান্সার অপসারণের পর স্তনের পুনর্গঠন।
✅ ঝুলে যাওয়া স্তন টানটান করা, ছোট স্তন বড় করা বা বড় স্তন ছোট করা।
✅ ঝুলে যাওয়া পেট টানটান করা।
✅ সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যেকোনো ধরনের সার্জারি।

ডা. মোসাব্বির আহমাদ খান তাঁর রোগীদের সর্বোচ্চ যত্ন ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করেন। প্লাস্টিক সার্জারির যেকোনো প্রয়োজনে তিনি নির্ভরযোগ্য ও দক্ষ একজন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

চেম্বার তথ্য

চেম্বার-০১

ধানমন্ডি ক্লিনিক (প্রাঃ) লিঃ
৬১, গ্রীন রোড, (৩য় তলা) ঢাকা-১২৫
ফোন: ০২-২২৩৩৬৫৫১১
মোবাইল: ০১৯৭০-৪৭৬৬২৬
রোগী দেখার সময়: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার (বিকাল ৫টা- রাত ৮টা পর্যন্ত)

চেম্বার-০২

গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব
মার্কাজ রোড, রেলওয়ে স্টেশন, জয়দেবপুর, গাজীপুর
ফোন: ০১৯১১-৩০৭৫৮৫
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)

 

ডা. মোসাব্বির আহমাদ খান তাঁর রোগীদের সর্বোচ্চ যত্ন ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করেন। প্লাস্টিক সার্জারির যেকোনো প্রয়োজনে তিনি নির্ভরযোগ্য ও দক্ষ একজন বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

 

গবেষণা ও আর্টিক্যাল:

সার্টিফিকেটস

No Images Found!

ভিডিয়ো গ্যালারি

কেস স্টাডিজ

No Posts Found!

টেস্টিমোনিয়াল

টেস্টিমোনিয়ালস সেটিসফাইড ক্লাইন্টস

আমাদের সেবাগ্রহীতাদের মূল্যবান মতামত আমাদের সেবার মান এবং দক্ষতা প্রমাণ করে। তাদের সন্তুষ্টি আমাদের প্রেরণা।

মতামতসমূহ:

ব্লগ

স্বাস্থ্য বিষয়ক ব্লগ ও পরামর্শ

No Posts Found!

Dr. Mosabbir Ahmad Khan – Expert Plastic Surgeon

ধানমন্ডি ক্লিনিক (প্রাঃ) লিঃ

গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব

Dr. Mosabbir© 2024 Developed by ClixorBD