৫ বছরের ছোট্ট বাচ্চাটি তার মায়ের সাথে এসেছিল দুর্ঘটনার প্রায় ১ মাস পর। দরজার চাপা খেয়ে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের দূরবর্তী অংশের হাড় ভেঙ্গে নস্ট হয়ে যায়।
বড়দের ক্ষেত্রে এ ধরনের অপারেশন আমরা লোকাল এনেস্থেসিয়া দিয়ে করতে পারলেও বাচ্চাদের ক্ষেত্রে জেনারেল এনেস্থেসিয়া ছাড়া উপায় নেই।
অপারেশনের ১৪ দিন পর বাচ্চাটি আজ এসেছিল সেলাই কেটে নিতে। আল্লাহর রহমতে বাচ্চাটি এখন সুস্থ।
কেউ এ ধরনের দুর্ঘটনায় পতিত হলে কাল ক্ষেপন না করে দ্রুত একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিন।
March 6, 2025
