খেলতে গিয়ে কেটে যাওয়া ডান হাতের মধ্যম আংগুল শুরুতে যথাযথ চিকিৎসা না পাওয়ায় টান ধরে বাঁকা হয়ে যায়। ছেলেটি এসেছিল তার এইচ এস সি পরীক্ষার পর হাতের আঙ্গুল সোজা করতে। এ ধরনের ক্ষেত্রে সাধারণত দীর্ঘদিন বাঁকা থাকার দরুন আঙ্গুলের অস্থি সন্ধি একসাথে জোড়া লেগে যায় যেটি সোজা করা কস্ট সাধ্য এবং এর ফলে আঙ্গুল সোজা হলেও কার্যক্ষমতা নস্ট হবার সম্ভবনা থাকে। এ ক্ষেত্রে অস্থিসন্ধি আলাদা ছিল। আলহামদুলিল্লাহ অপারেশন মাধ্যমে হাতের বেঁকে যাওয়া আঙ্গুল সোজা করতে সক্ষম হই কোন জটিলতা ছাড়াই।
অপারেশনের পরে রোগীদের হাসিমুখ, একজন সার্জন এর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই। আলহামদুলিল্লাহ।

