ডা. মোসাব্বির আহমাদ খান

বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন
ডা. মোসাব্বির আহমাদ খান
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ণ, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এস্থেটিক সার্জন
বিএমডিসি রেজি নংঃ এ-৬০৫২০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

জীবনী

ডা. মোসাব্বির আহমাদ খান ১৯৮৭ সালে গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের দুই সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তাঁর পিতা একজন স্বনামধন্য শিক্ষক, যিনি বর্তমানে অবসর গ্রহণের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর জেলার ঐতিহ্যবাহী রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

চাকরি জীবনে তিনি শেরপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবায় কাজ করেছেন। ২০২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামের অধীনে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক সার্জারি বিষয়ে উচ্চতর এমএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৪ সালে সিভিল সার্ভিসে যোগদানের পরপরই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী একজন চিকিৎসক এবং বর্তমানে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।


গবেষণা প্রবন্ধ


চেম্বার তথ্য

চেম্বার-০১

ধানমন্ডি ক্লিনিক (প্রাঃ) লিঃ
৬১, গ্রীন রোড, (৩য় তলা) ঢাকা-১২৫
ফোন: ০২-২২৩৩৬৫৫১১
মোবাইল: ০১৯৭০-৪৭৬৬২৬
রোগী দেখার সময়: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার (বিকাল ৫টা- রাত ৮টা পর্যন্ত)

চেম্বার-০২

গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব
মার্কাজ রোড, রেলওয়ে স্টেশন, জয়দেবপুর, গাজীপুর
ফোন: ০১৯১১-৩০৭৫৮৫
রোগী দেখার সময়: প্রতি শুক্রবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)


সেবা সমূহ

✔ আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা
✔ পোড়া জনিত ক্ষত এবং পরবর্তীতে সৃষ্ট শারীরিক বিকলাঙ্গতার চিকিৎসা
✔ যে কোনো দুর্ঘটনায় সৃষ্ট ক্ষত ও পরবর্তী সময়ে সৃষ্ট বিকলাঙ্গতার চিকিৎসা
✔ কাটা-ছেঁড়া বা অপারেশন পরবর্তী সৃষ্ট দাগ অপসারণ (হাইপারট্রফিক স্কার, কিলয়েড) ও অসুন্দর দাগ সংশোধন
✔ ডায়াবেটিক ফুট ও অন্যান্য জটিল ক্ষতের চিকিৎসা
✔ প্রেসার সোর বা বেড সোর (শয্যা ক্ষত) এর আধুনিক চিকিৎসা
✔ ত্বকের বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার, বা ক্যান্সার (BCC, SCC, MM) এর চিকিৎসা
✔ বিভিন্ন জন্মগত ত্রুটি যেমন ঠোঁট কাটা, তালু কাটা, জোড়া লাগা আঙুল, অতিরিক্ত আঙুল ইত্যাদি রোগের চিকিৎসা
✔ পুরুষদের বড় হয়ে যাওয়া স্তন (গাইনেকোমাস্টিয়া) এর দাগহীন সার্জারি


যোগাযোগ করুন

যেকোনো ধরণের প্লাস্টিক সার্জারি বা পুনর্গঠনমূলক চিকিৎসার জন্য নির্ভরযোগ্য বিশেষজ্ঞ ডা. মোসাব্বির আহমাদ খানের পরামর্শ নিতে সরাসরি চেম্বারে যোগাযোগ করুন।

Dr. Mosabbir Ahmad Khan – Expert Plastic Surgeon

ধানমন্ডি ক্লিনিক (প্রাঃ) লিঃ

গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব

Dr. Mosabbir© 2024 Developed by ClixorBD